আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : বাহরাইনের মানবাধিকার বিষয়ক সংস্থার কর্মকর্তা ‘ইউসুফ মুহাফেযাহ’, ‘আলী ঈসা আব্দুল্লাহ আল হায়েকী’র শাহাদাতের কথা ঘোষণা করেছেন।
আলী ঈসা গত বুধবার নিজ বাসভবনে স্বৈরাচারী আলে খলিফা সরকারের নিরাপত্তা বাহিনী’র ছোঁড়া বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হন। তাকে দ্রুত সুলায়মানিয়াহ হাসপাতালে নিয়ে চিকিত্সা সেবা প্রদান করা হয়। কিন্তু তিনি বিষাক্ত ঐ গ্যাসের প্রভাবে এক সপ্তাহ যাবত হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার পর শাহাদাত বরণ করেন।
‘ফেব্রুয়ারী ১৪ ইয়থ কোয়ালিশন’ এবং ‘আল ওয়াফা আল ইসলামি মুভমেন্ট’ আলী ঈসা’র জানাযায় অংশগ্রহণের জন্য বাহরাইনের জনগণের প্রতি আহবান জানিয়েছেন।
উল্লেখ্য, আলী ঈসা আল হায়েকী’র শাহাদাতের মধ্য দিয়ে বাহরাইনের গণবিপ্লবের শুরু হতে এ পর্যন্ত মোট ৬৮ জন বাহরাইনী শাহাদাত বরণ করলো।#